ইউরোপের ভিসা রিফিউজ হয়েছে? আসল কারণটা বের করি।
ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় আবেদন করে রিজেক্ট হয়েছেন — কিন্তু চিঠি পড়ে কিছুই বোঝা যাচ্ছে না? আপনার প্রতিটি ডকুমেন্ট আমাদের অ্যাডভান্সড AI সিস্টেমে ধাপে ধাপে বিশ্লেষণ করে আমরা বলে দিই ঠিক কোথায় সমস্যা — আর এখন কী করতে হবে।
অথবা ২৫ মিনিটের পরামর্শ কল বুক করুন — ৯৯৯৳এ পর্যন্ত যাদের পাশে দাঁড়িয়েছি
ছাত্রছাত্রীকে শেনজেন ভিসা পেতে সম্পূর্ণ সহযোগিতা
ব্যক্তিকে ট্যুরিস্ট ও অন্যান্য ভিসায় সহযোগিতা
মোট কেস, যার বেশিরভাগেরই আগে রিফিউজ ছিল
ইউরোপে আসার পর থেকে এই কাজটা করে যাচ্ছি — এবং প্রতিটি কেস থেকে শিখছি।
এই প্রশ্নগুলো কি আপনার মনে ঘুরছে?
চিঠিতে তো কিছুই বোঝা যায় না — আসলে কী কারণে রিফিউজ হলো?
এজেন্ট বলছে আবার অ্যাপ্লাই করতে। একই কাগজ দিয়ে দিলে আবার রিফিউজ হবে না?
আমার তো টাকা ছিল, ব্যালান্সও দেখিয়েছি — তাহলে সমস্যা কোথায়?
এখনই আবার আবেদন করব, নাকি কিছুদিন অপেক্ষা করব?
দ্বিতীয়বার রিফিউজ হলে ভবিষ্যতে কি আর ভিসা পাব না?
আবেদন করার আগে একবার কেউ সব কাগজ দেখে দিলে ভালো হতো — কিন্তু কে দেখবে?
আবেদনের আগে সমস্যা ধরা পড়লে সেটা সহজেই ঠিক করা যায়। কিন্তু রিফিউজ হয়ে গেলে সেই দাগ ভবিষ্যতের আবেদনেও ছায়া ফেলে — তখন অনেক বেশি যত্ন আর অনেক বেশি সময় লাগে।
বাংলাদেশ থেকে শেনজেন ভিসা প্রত্যাখ্যানের হার (২০২৪)
এক বছরে প্রত্যাখ্যাত শেনজেন আবেদন
ভিজিটর ভিসায় বাংলাদেশি প্রত্যাখ্যানের হার
সূত্র: ইউরোপীয় কমিশন (DG HOME)-এর প্রকাশিত পরিসংখ্যান।
রিফিউজাল লেটারে যা লেখা আছে, সেটাই আসল কারণ নয়
শেনজেন প্রত্যাখ্যান একটি প্রমিত ফর্ম — বাক্সে টিক দেওয়া থাকে, ব্যাখ্যা থাকে না। কিন্তু চিঠিতে লেখা কারণ আর যে কারণে অফিসার আসলে "না" বলেছেন, দুটো প্রায়ই এক নয়।
চিঠিতে যা লেখা থাকে
ভ্রমণের উদ্দেশ্য যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি
বাস্তবে যা বোঝায়
নথিগুলোর মধ্যে গল্পটা মেলেনি
চিঠিতে যা লেখা থাকে
পর্যাপ্ত অর্থের প্রমাণ নেই
বাস্তবে যা বোঝায়
ব্যালান্স নয় — টাকার উৎস অস্পষ্ট
চিঠিতে যা লেখা থাকে
ভ্রমণ বীমার প্রমাণ নেই
বাস্তবে যা বোঝায়
ছোট কাগজি ত্রুটি; সহজে সংশোধনযোগ্য
চিঠিতে যা লেখা থাকে
প্রদত্ত তথ্য নির্ভরযোগ্য নয়
বাস্তবে যা বোঝায়
বিপজ্জনক — বিশ্বাসযোগ্যতার দাগ, রেকর্ডে থেকে যায়
চিঠিতে যা লেখা থাকে
মেয়াদ শেষে ফিরে আসবেন কিনা নিশ্চিত নয়
বাস্তবে যা বোঝায়
দেশে বন্ধন দুর্বল; সবচেয়ে সাধারণ কারণ
কোড ৭ পরের সপ্তাহেই ঠিক করা যায়। কোড ৮ আপনার রেকর্ডে থেকে যায় এবং প্রতিটি শেনজেন দেশ সেটি দেখতে পায়। এই পার্থক্যটা না জেনে সঙ্গে সঙ্গে আবার আবেদন করা মানে নিজের ক্ষতি নিজেই করা।
যিনি পরামর্শ দিচ্ছেন, তাঁর স্বার্থ আপনার বিপরীত
এজেন্ট প্রতিটি নতুন আবেদনে ফি পান। তাই তাঁর আর্থিক স্বার্থ হলো আপনাকে আবার আবেদন করানো — এমনকি যখন অপেক্ষা করাই সঠিক সিদ্ধান্ত। ফলে একই ভুল নিয়ে মানুষ দ্বিতীয় ও তৃতীয়বার আবেদন করেন, আর প্রতিবার ভিসা ফি, এজেন্ট ফি ও একটি করে ইনটেক হারান।
আমি আপনাকে আবার আবেদন করাতে চাই না। আমি আপনাকে সত্যিটা বলতে চাই।
তিনটি সার্ভিস
আপনি এখন কোন অবস্থায় আছেন, সেটার উপর নির্ভর করে।
রিফিউজাল অ্যানালাইসিস রিপোর্ট
সম্পূর্ণ পেমেন্ট আগে
৪৮ ঘণ্টায় ডেলিভারি
- রিফিউজাল লেটারের প্রতিটি লাইন বাংলায় ব্যাখ্যা
- আপনি যা যা জমা দিয়েছিলেন, প্রতিটি কাগজ আলাদা করে বিশ্লেষণ
- লেখা কারণের পেছনে আসল কারণটা কী ছিল
- কোন কাগজ কেন দুর্বল ছিল, আর সেটা কীভাবে ঠিক হবে
- পরবর্তী পরিকল্পনা: এখন আবেদন করবেন, আগে ঠিক করবেন, নাকি আপিল করবেন
- সম্পূর্ণ PDF রিপোর্ট + বাংলা অডিও রিপোর্ট
প্রি-সাবমিশন ডকুমেন্ট চেক
সম্পূর্ণ পেমেন্ট আগে
জমা দেওয়ার আগে শেষবার · ৩–৫ দিন
- জমা দেওয়ার আগে পুরো ফাইলের চূড়ান্ত পরীক্ষা
- প্রতিটি ডকুমেন্ট ধরে ধরে যাচাই — কোনটা দুর্বল, কোনটা অনুপস্থিত
- ব্যাংক স্টেটমেন্ট ও টাকার উৎস নিয়ে বিস্তারিত পর্যালোচনা
- তারিখ, নামের বানান ও কাগজে কাগজে অসামঞ্জস্য ধরা
- কভার লেটার ও চিঠিপত্র পর্যালোচনা
- সম্পূর্ণ PDF রিপোর্ট + বাংলা অডিও রিপোর্ট
৬ মাসের ভিসা প্রস্তুতি রোডম্যাপ
সম্পূর্ণ পেমেন্ট আগে
শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন
- আপনার দেশ ও ভিসার ধরন অনুযায়ী সম্পূর্ণ রোডম্যাপ
- কোন কাগজ কখন, কোন ক্রমে সংগ্রহ করবেন
- ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসে কীভাবে গড়ে তুলবেন — মাসভিত্তিক প্রোটোকল
- কভার লেটার, এনওসি ও স্পনসরশিপ চিঠির কাঠামো
- জমা দেওয়ার দিন পর্যন্ত টাইমলাইন
- সম্পূর্ণ PDF রিপোর্ট + বাংলা অডিও রিপোর্ট
২৫ মিনিটের পরামর্শ কল
ইউরোপে আসার এই যাত্রা নিয়ে আপনার মনে যা কিছু আছে — কোন দেশ, কোন ভিসা, কী প্রস্তুতি, কোথা থেকে শুরু — সর্বোচ্চ ২৫ মিনিট সময় নিয়ে সরাসরি কথা বলি। আপনার পরিস্থিতিটা শুনে সঠিক ধারণাটা দিয়ে দেব।
- সর্বোচ্চ ২৫ মিনিট, WhatsApp কলে সরাসরি কথা
- ভিসা, দেশ নির্বাচন, প্রস্তুতি — যেকোনো প্রশ্ন
- আপনার সুবিধা অনুযায়ী সময় ঠিক করে নেওয়া হয়
- যা জানি না, বলব না — আন্দাজে কোনো কথা নয়
সম্পূর্ণ পেমেন্ট আগে · WhatsApp কলে · সময় আগে থেকে ঠিক করে নেওয়া হয়
কেন কলটি ফ্রি নয়
আমি কাউকে ভাসা-ভাসা বা আন্দাজের কোনো তথ্য দিতে চাই না, দেবও না। প্রত্যেকের সময়ই আমার কাছে অমূল্য। তাই চাই — প্রতিটি মিনিটের বিনিময়ে যেন আপনার সত্যিকারের উপকারটা হয়, ইনশাআল্লাহ।
কীভাবে বিশ্লেষণ করা হয়
আমরা আপনার ফাইলে চোখ বুলিয়ে দেখি না। প্রতিটি কাগজ আলাদা করে, সময় নিয়ে, গভীরভাবে পড়া হয়।
অ্যাডভান্সড AI বিশ্লেষণ
আপনার প্রতিটি ডকুমেন্ট আমাদের অ্যাডভান্সড AI সিস্টেমে ধাপে ধাপে বিশ্লেষণ করা হয়। মানুষের চোখ যে ছোট অসামঞ্জস্যগুলো এড়িয়ে যায় — একটা তারিখের গরমিল, নামের বানানের পার্থক্য, স্টেটমেন্টের একটা অস্বাভাবিক জমা — সেগুলো এখানেই ধরা পড়ে।
প্রতিটি ধাপ, প্রতিটি কাগজ
আবেদনের পুরো যাত্রাটা ধাপে ধাপে সাজানো হয়: কোন কাগজ কী প্রমাণ করার কথা ছিল, আর সেটা আসলে কী প্রমাণ করেছে। একটা কাগজও বাদ যায় না।
মানুষের চূড়ান্ত যাচাই
AI যা বের করে, তার প্রতিটি আইনি তথ্য, ধারা ও সময়সীমা মূল সরকারি উৎসের সাথে মিলিয়ে হাতে যাচাই করা হয়। একটি ভুল তথ্য একজনের পুরো বছর নষ্ট করে দিতে পারে — তাই এই ধাপটা কখনো বাদ যায় না।
প্রয়োজনে আইনজীবীর মত
কেসটি জটিল হলে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সাথে পরামর্শ করে নেওয়া হয়, যাতে পরিকল্পনাটি আরও নিশ্চিত হয়।
এই কাজটা তাড়াহুড়ো করে হয় না। তাই দিনে সীমিতসংখ্যক কেস নেওয়া হয়।
আপনি ঠিক কী হাতে পাবেন
PDF রিপোর্ট
বিস্তারিত, প্রিন্টযোগ্য, লেখা কপি করা যায়
বাংলা অডিও রিপোর্ট
পুরো রিপোর্টটি শুনে নিতে পারবেন, পড়তে হবে না
WhatsApp সাপোর্ট
রিপোর্ট বুঝতে অসুবিধা হলে সরাসরি জিজ্ঞেস করুন
নমুনা রিপোর্ট দেখতে চান?
আগে যে রিপোর্টগুলো তৈরি করা হয়েছে, তার নমুনা আমি দেখাতে পারি — ক্লায়েন্টের সব ব্যক্তিগত তথ্য মুছে দিয়ে। কেমন কাজ হয় সেটা নিজের চোখে দেখে নিন, তারপর সিদ্ধান্ত নিন।
WhatsApp-এ নমুনা রিপোর্ট চাইএখন যেসব ক্ষেত্রে কাজ করি
দেশ
ইউরোপের শেনজেন দেশগুলো
ভিসার ধরন
স্টুডেন্ট ভিসা · ট্যুরিস্ট ভিসা
আপনার কেসটি এর বাইরে হলে WhatsApp-এ জানান — করতে না পারলে সরাসরি বলে দেব।
কীভাবে অর্ডার করবেন
সার্ভিস বেছে নিন
আপনি কোন অবস্থায় আছেন সেটা দেখে চারটির একটি বাছুন।
বিকাশ বা নগদে টাকা পাঠান
Send Money করুন 01629696670 নম্বরে।
ছোট ফর্মটি পূরণ করুন
নাম, মোবাইল নম্বর আর পেমেন্টের স্ক্রিনশট। এটুকুই।
WhatsApp-এ কাগজ পাঠান
ফর্ম জমা দেওয়ার সাথে সাথেই WhatsApp লিংক পাবেন। কাগজ পাঠালেই কাজ শুরু।
অর্ডার করুন
মাত্র দুটি তথ্য আর একটি স্ক্রিনশট। এর বেশি কিছু লাগবে না।
ধাপ ১ — প্রথমে টাকা পাঠান
- ২৫ মিনিটের পরামর্শ কল — ৯৯৯৳
- রিফিউজাল অ্যানালাইসিস রিপোর্ট — ৪,৯৯৯৳
- প্রি-সাবমিশন ডকুমেন্ট চেক — ৪,৯৯৯৳
- ৬ মাসের ভিসা প্রস্তুতি রোডম্যাপ — ১৪,৯৯৯৳
আপনার সার্ভিসের সম্পূর্ণ টাকা পাঠিয়ে নিচের ফর্মটি পূরণ করুন।
এই নম্বরটি শুধু পেমেন্টের জন্য। WhatsApp নম্বর আলাদা — ফর্ম জমা দেওয়ার পর পাবেন।
আমি কে
আমি আল আমিন। স্পেনে মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি, আর পেশায় একজন বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজিস্ট।
আমার মতো লাখ লাখ মানুষ ইউরোপের বিভিন্ন দেশে এসেছেন — কেউ পড়াশোনা করতে, কেউ ঘুরতে। প্রত্যেকেই একটা নির্দিষ্ট পদ্ধতির ভেতর দিয়ে গিয়েই ভিসা পেয়েছেন। সেই পদ্ধতিটা আমি জানি, আর আমি জানি আপনি কীভাবে সফল হবেন।
ইউরোপে আসার পর থেকে ৭০+ ছাত্রছাত্রী আর ২২ জন ব্যক্তিকে শেনজেন ভিসা পেতে সম্পূর্ণ সহযোগিতা করেছি। এদের বেশিরভাগেরই আগে ভিসা রিফিউজ হয়েছিল।
আর আমি নিজেও এই পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছি — তাই কাগজের পেছনের দুশ্চিন্তাটাও বুঝি।
কেন ইউরোপ থেকে কাজটা আলাদা
- গন্তব্য দেশের নিয়ম ও আইনি রেফারেন্স মূল ভাষায় পড়া যায়
- ইউরোপীয় প্রতিষ্ঠান, নিয়োগকর্তা বা বিশ্ববিদ্যালয় সত্যিই আছে কিনা যাচাই করা যায়
- প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর মত নেওয়া যায়
- রিফিউজালের বিরুদ্ধে আপিলের যে পথ বাংলাদেশে প্রায় কেউ ব্যবহার করে না, সেটাও জানা আছে
যা আমি করব না
- ভিসা পাইয়ে দেওয়ার গ্যারান্টি দেব না। কেউ দিতে পারে না — যে দেয়, সে মিথ্যা বলে।
- কোনো কাগজ বানিয়ে বা এডিট করে দেব না। ব্যাংক স্টেটমেন্ট, পে-স্লিপ বা সনদ — কোনোটাই নয়।
- আমি আইনজীবী নই এবং নিবন্ধিত ইমিগ্রেশন উপদেষ্টাও নই। আমি নথি পর্যালোচনা ও প্রস্তুতির কাজ করি। আপিলের ক্ষেত্রে গন্তব্য দেশের যোগ্য আইনজীবীর সাথে চূড়ান্ত যাচাই করে নিতে বলব।
- কোনো এজেন্সির নাম ধরে অভিযোগ করব না।
- আপনার নথি গোপন থাকবে। লিখিত অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা হবে না।
প্রশ্নোত্তর
যত দেরি করবেন, পরের ইনটেকটাও তত দূরে সরে যাবে।
চিঠিটা হাতেই আছে। আজই বিশ্লেষণ শুরু হোক।